২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য দিবসে নারী মৈত্রীর মানববন্ধন

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা নারী মৈত্রী রোববার রাজধানীর মগবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অধিকার বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন পালন করা হয়।

সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক মাসুদা বেগমের নেতৃত্বে নারী মৈত্রীর রিয়া প্রজেক্ট, কৈশোর প্রজেক্ট ও জেন্ডার প্রজেক্টের কর্মীবৃন্দসহ সংস্থার কর্ম এলাকার সাধারণ জনগণ ও উপকার ভোগীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।