২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে যৌনকর্মী খুন

টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতা পল্লীতে রোববার ভোরে এক যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পুলিশ ওই যৌনকর্মীর খদ্দের কালিহাতি উপজেলার মহেলা গ্রামের নুরুল ইসলাম নুরুকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ সূত্র জানায়, তারা দুজনে শনিবার রাতে একই ঘরে অবস্থান করেছে। নুরু অবশ্য পুলিশকে জানিয়েছে, আলেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।