২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরি ঘাটে রবিবার সকালে ট্রাকের চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নিহত কিশোর হচ্ছে ঝিনাইদহের বোবেদা গ্রামের রবগুল ইসলামের পুত্র তারিকুল ইসলাম (১৪) ।

পুলিশ জানায় , ২ নং ঘাটে মালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৪৭০) ফেরিতে উঠতে গিয়ে আবার পেছন দিকে আসতেই চাকায় পিষ্ট হয়ে তারিকুল  ঘটনাস্থলেই প্রাণ হারায়।

পুলিশ ট্রাকটি আটক করেছে । চালক অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়।