নাসিমা আলমের কুলখানি সোমবার
সংবাদ সংস্থা বিডিনিউজ’র সাব-এডিটর সাবিহা আলমের মাতা নাসিমা আলমের কুলখানি সোমবার বাদ আছর নিজ বাসভবন মিরপুর ১২ নম্বরস্থ এভিনিউ- ১ এর বি ব্লকের ‘চতুরঙ্গ’-এ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে নাসিমা আলমের নিজস্ব বাসভবনে মিলাদ মাহফিল এবং কোরআনখানির আয়োজন করা হয়েছে।
নাসিমা আলম (৫৩) দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন এবং বহু গ্রণগ্রাহী রেখে গেছেন। মরহুমার লাশ মিরপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
