২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সায়েদাবাদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডের ইকোনো বাস কাউন্টারের সামনে থেকে রোববার ভোরে ডেমরা থানা পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ইকোনো বাস কাউন্টারের সামনে একটি কালো সুটকেস থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুটকেসটি খুলে দুর্গন্ধযুক্ত যুবকের লাশটি উদ্ধার করে।

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।