খাগড়াছড়িতে ৩ বাঙালিকে অপহরণ করে নির্যাতন
খাগড়াছড়ির মাইসছড়ি ও পানছড়ির শিবমন্দির এলাকা থেকে অজ্ঞাতনামা আদিবাসী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তিন বাঙালিকে অপহরণ ও নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পার্বত্য চট্টগ্রাম সম--অধিকার আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিল্লাত অভিযোগ করেন, শুক্রবার রাত ১০টায় মাইসছড়ি বাজার থেকে ফেরার পথে ৮/১০ জনের উপজাতীয় সন্ত্রাসীদল অহিদ মিয়া (৩৭)কে চোখ--মুখ বেঁধে শারীরিক নির্যাতন চালিয়ে মহালছড়ি সড়কের ওপর ফেলে রাখে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে একই রাতে খাগড়াছড়ি--পানছড়ি সড়কের শিবমন্দির এলাকায় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এক জিপচালক ও তার হেলপারকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় ফেলে রেখে পালায়।
এর আগে সন্ত্রাসীরা চালক ও হেলপারের সর্বস্ব লুটে নিয়ে তাদের শারীরিক নির্যাতন করে। পার্বত্য চট্টগ্রাম সম--অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
