তথ্য সার্ভিসের ১৬টি শীর্ষস্থানীয় শূন্য পদ পূরণে উদ্যোগ নেই
তথ্য সাধারণ সার্ভিসে শীর্ষস্থানীয় ২০টি পদের মধ্যে ১৬টি দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিসিএস তথ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে শূন্য পদ পূরণের উদ্যেগ নেয়া হয়নি।
এ নিয়ে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তথ্য সার্ভিসের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, সরকার দেশের ২৯টি ক্যাডার সার্ভিসের মধ্যে তথ্যসহ ১৮টি সার্ভিসের পদোন্নতির ব্যাপারে তেমন কোনো উদ্যেগ নিচ্ছে না।
বর্তমানে তথ্য সার্ভিসে ১৬টি শূণ্য পদের মধ্যে অধিক গুরুত্বপূর্ণগুলো হচ্ছে-- প্রধান তথ্য কর্মকর্তা, পিআইডির তিনটি পরিচালক পদের মধ্যে দুটি, সিনিযর উপ--প্রধান (গ্রেড-৪) তিনটি, উপ--প্রধান (গ্রেড--৫) পাঁচটি পদের সবগুলো।
শূন্য পদ পূরণ না হওয়ায় কর্মকর্তারা দাপ্তরিক কাজে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
