২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে টর্নেডো ও শিলাবৃষ্টিতে নিহত ১, শতাধিক আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি, আপডেট

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার টর্নেডো ও শিলাবৃষ্টিতে এক ব্যক্তি নিহত, শতাধিক আহত ও বিস্তীর্ণ এলাকায় ফসল ও ঘরবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শুক্রবার রাত আটটার দিকে টাঙ্গাইলের ভূয়াঁপুর উপজেলার ১০টি গ্রামের ওপর টর্নেডো আঘাত হানে। টর্নেডো ও শিলাবৃষ্টির আঘাতে এলাকায় ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রায় ১৫ মিনিট স্থায়ী ওই টর্নেডোর আঘাতে স্থানীয় কোনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনেরও ক্ষতি হয় বলে জানা গেছে।

বিডিনিউজের টাঙ্গাইল প্রতিনিধি জানান, এ ঘটনায় আলমগীর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়।

এছাড়াও কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১৫টি গ্রামে শুক্রবার সন্ধ্যায় ২০ মিনিট ব্যাপি টর্নেডো ও ভারী শিলাবৃষ্টি হয়। ঝড়ে এলাকায় দুই শতাধিক ঘরবাড়ি ধসে যায়।

এতে কমপক্ষে ৫০ জন আহত হয় বলে জানা গেছে।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজের পঞ্চগড় প্রতিনিধি জানায়, বৃহষ্পতিবার রাতে জেলার তেতুলিয়া উপজেলার প্রায় ১০টি গ্রামের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে ১০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে ব্যাপক এলাকায় ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ সময় শিলাবৃষ্টির আঘাতে উপজেলার রৌশনপুরের মো¯তফা মোল্ল¬াসহ চারজন মহিলা পাথর শ্রমিক আহত হয়।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।