২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা--চট্টগ্রাম মহসড়কে কুমিল্লা সেনানিবাসের কাছে শুক্রবার বাসের ধাক্কায় আবুল খায়ের (৪১) নামের পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নিহত আবুল খায়ের আমতলী পুলিশ ফাঁড়ির কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী জেলার বাইসার গ্রামে।

দুপুরে আবুল খায়ের মটরসাইকেল চড়ে শহর থেকে তার কর্মস্থল আমতলী ফাঁড়িতে যাওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস (নং-ঢাকা-জ-০৪-০৯৮৫) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারন।

পুলিশ বাসসহ বাসচালকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।