২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রকাশ্য দিবালোকে ১ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার মালঞ্চি চরকতলা নামক স্থানে চরমপন্থি ক্যাডাররা প্রকাশ্য দিবালোকে আব্দুল আলিম খান (৩৪) কে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে আব্দুল আলিম খানকে চরমপন্থি ক্যাডাররা মালঞ্চি চরকতলা পাকা রাস্তার উপর প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুল লতিফ খান আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামের আব্দুল লতিফ খান ওরফে বাবু খানের ছোট ছেলে এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মান্নান খান টিপুর ছোট ভাই।

এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

কিছুদিন আগে আলিমের দেয়া তথ্য মতে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা আলম নিহত হলে চরমপন্থিরা আলিমের উপর ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়।