২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশী চোরাচালানী নিহত

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বুধবার সকালে মো. ঝন্টু (১৬) নামের বাংলাদেশী চোরাকারবারি নিহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পশ্চিম বঙ্গের কাঁটা তারের বেড়া পেড়িয়ে ভারতের উপবিভাগ কৃষ্ণনগরের ছাপারা থানার পাথরঘাটা গ্রামে প্রবেশ করার সময়  ঝন্টুকে বিএসএফ গুলি করে বলে স্থানীয় জনগণ জানায়। নিহত ঝন্টু শিবপুর গ্রামের মো. হাসেম গাজীর ছেলে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ব্যাটালিয়ন নং ৩৫ এর মেজর নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই নিশ্চিত করতে পারেন নি।