রাজশাহীতে কৃষকদের মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবি বাস্তবায়নে সংগ্রাম পরিষদ গঠন
গভীর নলকূপে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা, এবং কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার রাজশাহীর গোদাগাড়ির রাজবাড়ির মোড়ে মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে কৃষকরা। এখানে কৃষকরা তাদের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্যে কৃষক সংগ্রাম পরিষদ গঠন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শতশত যানবাহন আটকা পড়ে। এলাকার অন্তত চারশ’ কৃষক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। কৃষকদের দাবিগুলো মধ্যে পুকুর লিজ দেওয়া বন্ধ করা, ব্যুরো চাষে পানি সরবরাহ নিশ্চিত করা, কৃষি উপকরণের উচ্চমূল্য কমিয়ে আনা অন্যতম।
কৃষকদের দাবিসমূহ পূরণের জন্যে গোদাগাড়ি কৃষক সংগ্রাম কমিটি গঠন করা হয়। নবাবগঞ্জের কানসাটের আদলে গঠিত কমিটি কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কৃষকদের এই আন্দোলনে নেতৃত্ব দেন নেতা রফিকুল ইসলাম।
