২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার লাকসামে এক যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুরে ক্রিকেট খেলার সময় ব্যাট হারিয়ে ফেলাকে কেন্দ্র করে বুধবার দাখিল পরীক্ষার্থী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে খেলার সাথীরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের রুহুল আমিনের পুত্র হাবিব (১৭) ও মোকসেদ (১৪) বেলা ১১টার দিকে ক্রিকেট ব্যাট দিয়ে আবু সাঈদের (২২) মাথায় আঘাত করে।

গুরুতর আহত আবু সাঈদকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসার্থে ঢাকায় নিয়ে আসার পথে আবু সাঈদ মারা যায়।

নিহত আবু সাঈদ উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।