২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’দলের সংঘর্ষে ৫০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোহল্লা গ্রামে দু’দলের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

গুরুতর আহত ৭ জনকে কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্র্শীরা জানান, মোহল্লা গ্রামের ৩ সন্তানের জনক মাওলানা আবদুল কাইয়ুম একই গ্রামের ৮ম শ্রেনীর ছাত্রী আকলিমা খাতুনকে (১৪) একাধিকবার বিয়ের  প্রস্তাব দেয়। আকলিমার পিতা এ বিয়েতে রাজি হননি। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে মাওলানা আবদুল কাইউমের সাথে আকলিমার ছোট ভাইয়ের সংঘর্ষ বাধে। পরে দু’পক্ষের কয়েকশ গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আড়াই ঘন্টা সংঘর্ষ লিপ্ত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।