২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন বন্ধ, অর্ধেকে নেমে এসেছে উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এক ও দুইসহ তিনটি ইউনিট বুধবার দুপুর পৌনে ১টায় যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সংশ্লিষ্ট সুত্র জানায়, ৭২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে সাতটিই দীর্ঘ দিন ধরে ঝুকিপুর্ণ অবস্থায় চালু ছিলো। ফলে ইউনিট গুলোর ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। বর্তমানে চালুকৃত পাঁচটি ইউনিটের মধ্যে ইউনিট তিন-এ ১৫০ মেগাওয়াট, ইউনিট চার-এ ১৫০ মেগাওয়াটের স্থলে ১০০ মেগাওয়াট, জিটি এক-এ ৬০ মেগাওয়াটের স্থলে ৪০ মেগাওয়াট, জিটি দুই-এ ৬০ মেগাওয়াটের স্থলে ৪০ মেগাওয়াট ও এসটি ইউনিটে ৩৪ মেগাওয়াটের স্থলে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ অবস্থায় বর্তমানে  আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বুধবার থেকে তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার কারণে জাতীয় গ্রীড লাইনে ৩৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। ফলে ব্রাহ্মনবাড়িয়া, আশুগজ্ঞ, কিশোরগঞ্জ সহ সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক লোড শেডিং বেড়েছে।

এ ছাড়াও গত ৫ ডিসেম্বর খেকে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট ৫ সংস্কার কাজের জন্য বন্দ্ব রাখা হয়েছে। ফলে এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।