২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

পটুয়াখালি জেলার কুয়াকাটায় মহাসড়কের পক্ষিয়ায় বুধবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নিহত বৃদ্ধের নাম জয়নাল আবেদিন হাওলাদার (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালি থেকে কুয়াকাটায় যাওয়ার পথে মালবাহী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।