২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৭৫তম বার্ষিকী ঊদযাপনে ৪ দিনব্যাপী কর্মসূচি

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৭৫তম বার্ষিকী ঊদযাপনে মাস্টারদা সূর্যসেন পরিষদ ১৮ থেকে ২২ এপ্রিল চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, অগ্নিযুগের বিপ্লবী নেতা মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ থেকে ২২ এপ্রিল চট্টগ্রামে ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহ সংঘটিত হয়। মঙ্গলবার চট্টগ্রাম সমিতি ভবনে পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমদের সভাপতিত্বে এক প্রস্ততি সভায় ওই কর্মসূচি নেয়া হয়। এর মধ্যে রয়েছে:

১৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সমাবেশ ও র‌্যালী; ১৯ এপ্রিল বুধবার বিকেল ৫টায় ঢাকায় মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগারে আলোচনা সভা; ২১ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২২ এপ্রিল বিকেল ৫টায় তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে আলোচনা সভা।