২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমা হামলায় আহত যুবদল কর্মীর মৃত্যু

যশোর শহরে বারান্দি মোল্লাপাড়া গ্রামে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম রিপন (৩০)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

হাসপাতাল ও থানা সূত্র জানায়, যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া আমতলা মোড়ে রিপনসহ তিনজন সোমবার সন্ধ্যায় রিক্সাযোগে যাওয়ার পথে বাঁশতলা মোড়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বোমা হামলা চালায় এবং রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিপনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পথে দৌলদিয়া ঘাটে তার মৃত্যু হয়।

রিপনের স্বজনরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার যুবদল কর্মী ভাইপো রিপন এবং তার সহযোগীরা এই হামলা চালায়। মৃত্যুর আগে রিপন জানায় ছাত্রদল শাখার সভাপতি ফারুকের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

এ ঘটনার পর পুলিশ এলাকা থেকে একটি দেশী পিস্তল, এক রাউন্ড গুলি, বোমা ও রক্তমাখা দা উদ্ধার করেছে।

নিহত শফিকলি ইসলাম রিপনের বিরুদ্ধে দুইটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। কয়েকদিন আগে সে জামিনে মুক্তি পেয়েছিল।