আহসানউল্লাহ মাস্টারের হত্যাকারী টঙ্গী পৌর নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছে
টঙ্গী পৌর নির্বাচনে আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম সরকার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকার জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও ভীতির সঞ্চার হয়েছে।
নুরুল ইসলামের মনোনয়ন পত্র জমাদানের প্রতিবাদে আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ সোমবার তার মনোনয়ন পত্র বাতিলের দাবি জানিয়েছে।
পরিষদ জানায়, কি করে একজন ফাঁসির আসামি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার মনোনয়ন জমা দিতে সাহস দেখায় তা প্রশ্নের বিষয়।
আহসানউল্লাহ মাস্টার ও অপর এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে আদালত নুরুল ইসলাম সরকার এবং আরো ২১ জনের বিরুদ্ধে দুদফা মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বিচারের রায়ে আদালত জানান, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান পদ দখলের জন্যে নুরুল ইসলাম সরকার ও তার সহযোগীরা আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করে।
নুরুল ইসলাম সরকারের অস্ত্রধারী ক্যাডাররা ২০০৪ সালের ৭ মে প্রকাশ্য দিবালোকে জাতীয় শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ও টঙ্গীর জনপ্রিয় সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে।
