চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণে টোকাইসহ আহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের থানার পাশে সোমবার বিকালে বোমা বিস্ফোরণে টোকাইসহ দু’জন আহত হয়েছে।
আহতরা হচ্ছে- দামুড়হুদা উপজেলার ফকির পাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে টোকাই বেল্টু (২৫) ও বাস্তপুর গ্রামের আ: করিমের ছেলে আ: আজিজ (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩টার সময় বেল্টু দামুড়হুদা থানা মোড়ের একটি ময়লার স্তুপ ঘেটে পুরাতন প্লাস্টিক ও কাগজ কুড়ানোর সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে বেল্টু ডান হাত ও দু’পায়ে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় ঘটনাস্থলের পাশে দাড়িয়ে থাকা দোকান কর্মচারী আ: আজিজও আহত হয়। সংকটাপন্ন অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
