ভূমি উন্নয়ন ব্যবসায়ীদের নয়া সংগঠন ‘ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন’
ভূমি উন্নয়নের কাজে নিয়োজিত বেসরকারি হাউজিং ব্যবসায়ীরা বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন তৈরি করেছেন।
এ লক্ষ্যে সোমবার বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর পান্ধপথে বসুন্ধরা সিটি মার্কেটের সম্মেলন কক্ষে আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- আমিন মোহাম্মদ গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এনামূল হক ও নবোদয় হাউজিং-এর ব্যবস্থাপনা পরিচালক এমএ সামাদ।
এ সময় দেশের শীর্ষস্থানীয় ১৫টি হাউজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত অ্যাসোসিয়েশনের আহবায়ক আহমেদ আকবর সোবহান বলেন, ল্যান্ড ডেভেলপারদের বিরুদ্ধে সরকারি জমি দখল ও ভূমি দস্যুর অপবাদ রয়েছে। কিন্তু এ অপবাদের ব্যাপারে রিহ্যাবের পক্ষ থেকে তেমন কোনো জোরালো ভুমিকা নেই।
তিনি আরো বলেন, ল্যান্ড ডেভেলপারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র মোকাবেলা করতে একটি শক্তিশালী সংগঠনের দরকার।
সভায় জানানো হয়, হাউজিং কোম্পানিকে আরো শক্তিশালী এবং বেসরকারি ডেভেলপারদের ব্যাপারে সরকারি ভ্রান্ত নীতি ও আমলাদের শোষণ থেকে মুক্ত করতে এ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তারা বলেন, হাউজিং কোম্পানিগুলোর অধিকার আদায় এবং রাজউকের কালো থাবা থেকে রক্ষা করতে সংগঠনটি কাজ করবে।
