২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডাকাতের হাতে নিহত ছাত্রের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার দৌলতপুরে ডাকাতের সঙ্গে সংঘর্ষে নিহত কলেজ ছাত্রের লাশ মেঘনা নদী থেকে সোমবার ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতের নাম সাইফুল ইসলাম জুয়েল (২২)। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র।

পুলিশ জানায়, শনিবার ওই কলেজের ১৮ জন ছাত্র নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে বিকাল সাড়ে ৫টায় একটি ইঞ্জিন চালিত নৌকায় করে মতলবের মেলায় যাওয়ার পথে একদল নৌ ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাত দলের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। এর এক পর্যায়ে ডাকাতের আঘাতে জুয়েল পানিতে পড়ে যায়। পুলিশ সোমবার দুপুরে গজারিয়া লঞ্চ ঘাটের কাছে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় আরও ১০ জন ছাত্র আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।