২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত, আহত ১

ঢাকা -টঙ্গী মহাসড়কে সোমবার একটি প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ কমপক্ষে চারজন নিহত ও অপর একজন আহত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতরা হচ্ছে- আব্দুল মালেক (৩২), চান্দ মিয়া (৩০), জয়নাল আবেদীন (২৮) এবং মোহাম্মদ আজিজুল হক (৩২)। আহত শাহিনুর ইসলাম প্রাইভেট কারের চালক। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খারাজর সড়কে দুপুর দেড়টার দিকে প্রাইভেট কার ও ট্রাকটি একে অপরকে ক্রস করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর ভিতরের চার যাত্রী নিহত হয়। এ ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

পুলিশ জানায়, নিহত যাত্রীরা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের এক আত্মীয়কে বিদায় জানিয়ে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।