৩০ দিনের রিমাণ্ড শেষে ফের ১০ দিনের রিমাণ্ডে শায়খ রহমান
প্রেসক্লাবের সামনে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের মামলায় শায়খ আবদুর রহমানকে ফের ১০ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।
সোমবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্র্রেট শামসুল আলম এই রায় মঞ্জুর করেন।
রাজধানীর বিভিন্ন স্থানে ১৭ আগস্ট বোমা হামলার অভিযোগে তিনটি মামলায় ১০ দিন করে মোট ৩০ দিন রিমাণ্ড শেষে জেএমবি প্রধানকে সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মশিহুর রহমান ১০ দিনের রিমাণ্ডের আবেদন করলে আদালত থেকে এই রায় মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, রিমাণ্ড আবেদন শুনানিকালে ম্যাজিস্ট্র্রেট আদালতের সামনে শায়খ আবদুর রহমানের কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে সে পূর্বের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেছে, জাগতিক আদালতে সে কোন কথা বলবে না, কোন আবেদনও করবে না।
