২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা বিস্ফোরণে ডাকাত সর্দার নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার যাদবপুর গ্রামে মঙ্গলবার ভোরে বোমা বিস্ফোরণে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। নিহত ডাকাত সর্দারের নাম মোহাম্মদ আমজাদ আলী (৪২)।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ জানায়, একদল ডাকাত ডাকাতি করার জন্য ভৈরব নদীর তীরে যাদবপুরে একটি সেতুর কাছে অবস্থান নেয়ার সময় ডাকাত সর্দার আমজাদের শরীরে বাধা একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।