২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বিপিএটিসির সামনে রোববার ট্রাকের চাপায় মাকসুদ (৩৫) নামের মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও বিপিএসটিসির ঠিকাদার মাকসুদ মটর সাইকেল যোগে সাভার যাওয়ার সময় ঢাকা--আরিচা মহাসড়কে পেছন দিক থেকে একটি দ্রুতগামী তাকে  ধাক্কা দেয়। এতে মাকসুদের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাকসুদের বাড়ি সাভারস্থ নলাম এলাকায়। এ ঘটনায় প্রায় আধাঘন্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।