২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মিভূত, আহত ২০

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পুরান বাজার এলাকায় রোববার ভোরে এক অগ্নিকাণ্ডে নয়টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান বাজার এলাকায় রাত পৌণে ১টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অন্তত ২০ জন আহত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার পর আমতলী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ লোকজনের হামলায় আহসান (৪২) ও বশির (৪০) নামের দুই কর্মী আহত হয়।