সাভারে চাকরির ইন্টারভিউ দিতে এসে বাসের চাপায় লাশ হয়ে ফিরল মিজানুর
সাভারে শনিবার সকালে গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে এসে বাসের চাকায় পিষ্ঠ হয়ে লাশ হয়ে ফিরল মিজানুর রহমান নামের এক যুবক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী জেলার বাঘা থানার হাবাসপুর গ্রামের আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩) শনিবার সকাল ১০টার দিকে আশুলিয়া- ইপিজেড সড়কের সাভারের নরসিংপুর এলাকার একটি গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে আসে।
রাস্তা পার হওয়ার সময় মঞ্জিল পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো - ব - ৩১১০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এতে বিক্ষুব্ধ জনতা মঞ্জিল পরিবহনের অপর দুটি বাস ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
