ঢাকার তুরাগে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর তুরাগ থানা পুলিশ শনিবার অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শনিবার সকালে তুরাগের হরিরামপুর ইউনিয়নের তারার চেক গ্রামের মতি মিয়ার বাড়ির পাশের রাস্তায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের শরীরে কোথাও জখম না থাকলেও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। নিহতের পরনে ছিলো সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
