রাজশাহীতে ৪টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাজশাহী মহানগরীর হেতমখা ও রাজপাড়া এলাকায় বিডিআর চারটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। বিডিআর শনিবার একথা জানায়।
বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেতমখা ও রাজপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিগুলো উদ্ধার করে।
বিডিআর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা অফিসের নৈশ প্রহরী আব্দুল জব্বারকে আটক করেছে।
এ ব্যাপারে নগরীর বোয়লিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
