খুলনায় র্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নিহত
খুলনার বটিয়াঘাটা উপজেলায় শনিবার ভোরে র্যাবের ক্রসফায়ারে কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম তাপস মিস্ত্রী।
র্যাব-৬ জানায়, তাপসকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।
তাপসের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বটিয়াঘাটায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তাপসের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় তাপস র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব জানায়, তাপসের বিরুদ্ধে চারটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
