২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাকসহ ভারতীয় মুরগীর বাচ্চা আটক

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত বাজার পুর্নমতি এলাকা থেকে বিডিআর সদস্যরা এক ট্রাক চোরাই মুরগীর বাচ্চা (সাড়ে ১০ হাজার) আটক করেছে। ওই ট্রাকসহ মুরগীর বাচ্চাগুলো ভারত থেকে পাচার হয়ে আসে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ ও বিডিআর সূত্র জানায়, বার্ড ফ্লু ছড়াতে পারে, এ সন্দেহে শনিবার মুরগীর বাচ্চাগুলো পুলিশ লাইনে এনে পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় পুলিশ কথিত চোরাকারবারি মুন্না (২৭) এবং ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

জানা যায়, বিডিআর’র সেক্টর -- ২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল এস নওশের আহম্মেদ ওই আটক অভিযানের নেতৃত্ব দেন। এ সব চোরাই মুরগীর বাচ্চা কুমিল্লা থেকে চট্টগ্রামে পাচার হচ্ছিল।