সিরাজগঞ্জে ৭টি দোকানে আগুন: আহত ২০
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে হার্ডওয়ার এবং তেলের দোকানসহ অন্ততঃ সাতটি দোকান পুড়ে গেছে। এতে ২০ জন আহত এবং ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সন্ধ্যা ৬টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় একটি তেলের দোকানের জ্বলন্ত কেরোসিন তেলের ড্রাম ফেটে ২০ জন আহত হয়।
সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া থেকে অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
