২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহপরিচারিকা হত্যার দায়ে গৃহকর্ত্রী ও তার মেয়ের যাবজ্জীবন

রাজধানীর কনকর্ড টাওয়ারে গৃহপরিচারিকা মনোয়ারাকে (৩৫) হত্যার দায়ে গৃহকর্ত্রী ও তার মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

দণ্ডপ্রাপ্তরা হলো- মাহমুদা চৌধুরী ওরফে রোকসানা চৌধুরী ও মেয়ে শারমীন চৌধুরী। ঢাকার অতিরিক্ত দায়রা জজ মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার এ রায় প্রদান করেছেন।

এদিকে দণ্ডপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছে। পলাতক হওয়ার আগে তারা আদালত থেকে জামিন নিয়েছিল।

মামলার বিবরণে জানা যায়, রোকসানা ১৯৯৫ সালে রাজধানীর কনকর্ড টাওয়ারে থাকাকালে তার বাসায় পতিতাবৃত্তি চালাতো। এ কাজে সাহায্য না করায় গৃপরিচারিকাকে প্রায়ই মারপিট করা হতো।

ওই বছরের ৫মে গৃহকর্ত্রী ও তার মেয়ে মনোয়ারাকে পিটিয়ে হত্যা করে পাঁচ তলার জানালা দিয়ে ফেলে দেয়। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে বলা হয়, মনোয়ারা বাসার মালামাল চুরি করে জানালা দিয়ে পালাতে গিয়ে মারা গেছে।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আকতারুজ্জামান লাশ উদ্ধারের পর বাদি হয়ে থানায় মামলা করেন। ব্যাপক তদন্তে নিহত মনোয়ারাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়।