২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৫০টি বস্তিঘর পুড়ে ছাই

চট্টগ্রামের গোসাইল ডাঙ্গা এলাকায় বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় অগ্নি নির্বাপক দলের দুই সদস্যসহ চারজন আহত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

রান্নাঘরের একটি চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং চোখের নিমিষেই ৫০টি বস্তিঘর পুড়ে ছাই হয়ে যায়।

প্রায় আধ ঘন্টার আগুনে একটি গুদামের আংশিক ক্ষতি হয়েছে।

আগুন নেভানোর কাজে নিয়োজিত জাকির হোসেন ও তপন বড়–য়া নামের দমকল বাহিনীর দুই সদস্য আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় বস্তির দুই বাসিন্দাও আহত হয়েছে।

দমকল বাহিনী বলছে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।