সাতক্ষীরায় কৃষকদের বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন
সাতক্ষীরায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে শ্লোগান দিয়ে সাধারণ কৃষকরা বুধবার বেলা ১১টায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। কৃষক সংগ্রাম সমিতি এ কর্মসূচি আয়োজন করে।
স্থানীয় সূত্র জানায়, ঘেরাও কর্মসূচির সময় আশাশুনি-সাতক্ষীরা সড়কে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিদ্যুৎ অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সোমবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
