সাতক্ষীরার আহলে হাদীস মসজিদ থেকে বোমা উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরঘাটা মঠবাড়ী আহলে হাদীস মসজিদ থেকে দুটি বোমা উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্র জানায়, এলাকার একজন মহিলা ঘাস কাটতে গিয়ে দুটি বোমা দেখতে পেয়ে অন্যদের ঘটনা জানায়। পরে থানায় জানানো হলে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে।
উদ্ধারকৃত বোমা দুটি নিস্ক্রিয় করা হয়েছে। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
