২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের ৯ অগ্রগামী নারীকে সম্মাননা দেওয়া হচ্ছে

জীবনব্যাপী কর্ম, অর্জন এবং সম্ভাবনা বিবেচনায় ফরিদপুরের নয় অগ্রগামী নারীকে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন সম্মাননা প্রদান করবে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 10:49 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বৃহস্পতিবার বিকেলে হোটেল র‌্যাফেলস-ইন মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হবে। উন্নয়ন প্রতিষ্ঠান ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক এ্যাঞ্জেলা গোমেজ অগ্রগামী নারীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেবেন।

সম্মাননা লাভকারী ওই নয়জন হচ্ছেন- শহীদ জননী রাবেয়া আহমেদ (শিক্ষা ও সাহিত্য), ফাতেমা জাহেদ (স্বাস্থ্য সেবা ও নারীর ক্ষমতায়ন), লায়লা চৌধুরী (নারী শিক্ষা), হাজেরা বিবি (লোকসঙ্গীত), অঞ্জলি বালা (সাংস্কৃতিক সংগঠক), রুশেমা ইমাম (খানম) (নারী শিক্ষা ও আর্থ--সামাজিক উন্নয়ন), সুশীলা বালা সাহা (ধাত্রী সেবা), সরস্বতী রানী সিকদার (জীবন সংগ্রাম) এবং ডা. হাসনা হেনা (চিকিৎসা সেবা)।