২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ট্রাকের চাপায় ৩ জনের মৃত্যু

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ীর বসন্তপুরের নিমতলা এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিহত অপর দুজন হল- ঝিনাইদহের কালীগঞ্জের সিংগা গ্রামের সতিশ চন্দ্র বিশ্বসের ছেলে মৃনাল কান্তি বিশ্বাষ (৪০) ও সাতক্ষীরা কুলাউড়ার উফাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে কবির (৩২)।

রাজবাড়ী থানা সূত্র জানায়, রাত ১০টার দিকে পুরানো কাগজ বোঝাই একটি ট্রাক (খুলনা - ট - ৩৪৭৯) বিকল হয়ে নিমতলা রাস্তার এক পাশে দাড়িয়ে পড়ে। এসময় বরিশাল থেকে অপর একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা - ৬ - ৩৪৭৯) প্রচণ্ড বেগে বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বিকল ট্রাকে অবস্থানরত তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লাশগুলো উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে রাজবাড়ী সদর থানায় নিয়ে এসেছে।

এ ব্যপারে একটি মামলা হয়েছে।