২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা-কাঞ্চন সড়কে পোনাব এলাকায় বুধবার সকালে একটি ট্রাক খাদে পড়ে গেলে দুইজন নিহত এবং ৩৫ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 11:32 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহতরা হচ্ছে--আব্দুল খালেক (৪০) এবং সবুর (৫০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ৪০ জন মাটি কাটার শ্রমিকসহ একটি ট্রাক পোনাব এলাকায় পৌঁছলে ট্রাকটির সামনের দু’টি চাকা খুলে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।