২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় বাংলাদেশী

ব্রিটিশ পুলিশ তিনটি পৃথক যৌন সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামী বাংলাদেশী নাগরিক শোমুজ আলীকে ধরিয়ে দিতে পাঁচ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোবাশ্বের হাসান, যুক্তরাজ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ক্রাইম স্টপার্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশী বংশোদ্ভুত ও যুক্তরাজ্যের একটি ভারতীয় রেস্টুরেন্টের পাচক আলীকে পুলিশ ডোরসেট, ডেভন ও সাসেক্সে ধর্ষণের অভিযোগে হন্যে হয়ে খুঁজছে। ওয়েবসাইটে ব্রিটিশ পুলিশ তাকে মোস্ট ওয়ান্টেড আসামী হিসেবে উল্লেখ করেছে।

ওয়েবসাইটটিতে আলীর ছবি ও তার অপরাধের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

পুলিশ রেকর্ড অনুযায়ী, আলী ২০০৫ সালের অক্টোবরে চিচেস্টারে পাচক হিসেবে কাজ করতে শুরু করে। ওই রেস্টুরেন্টের ওপরের তলার একটি কক্ষে সে ২৩ বছর বয়সী একজন মহিলাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে সাড়ে ছয় ঘন্টা আটকে রাখে।

ওই সময়ের মধ্যে আলী ওই মহিলাকে কয়েকবার ধর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে। সে সেখান থেকে পালাতে সক্ষম হলেও তাকে লন্ডনের বাঙ্গালিঅধ্যুষিত টাওয়ার হেমলেটসে সনাক্ত করা হয়। সেখানে আলীর এক বন্ধু তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। সে সেখান থেকে পালাতে সক্ষম হয়।