২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র অকেজো, দুটি পুনরায় চালু

খুলনার ১২০ মেগাওয়াট ও টঙ্গীর ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন  আরো দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট মঙ্গলবার কারিগরি ত্র“টির কারণে বিকল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা ও টঙ্গী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তবে আগে বন্ধ হয়ে যাওয়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া ও ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন খুলনার বার্জ মাউন্টেড মঙ্গলবারেই নতুন করে চালু হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ দিনে মোট ৪০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩৪৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রকৃত চাহিদা ছিলো ৫০০০ মেগাওয়াট এবং দিনে মোট লোডশেডিংয়ের পরিমান ছিলো ১৫০০ মেগাওয়াটেরও বেশি।

সূত্র আরও জানায়, রাজধানীতে বাংলাদেশ টেলিভিশন ভবনে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নতুন কুঁড়ি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে সেখানে নির্বিঘœ বিদ্যুৎ সরবরাহ করতে হওয়ায় নগরের বিভিন্ন স্থানে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দেয়।