২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ মার্চ সচিবালয় এলাকায় সমাবেশ - বিক্ষোভের ওপর পুলিশের নিষেধাজ্ঞা

১৪ দলের বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও কর্মসূচির দিন নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরীর সচিবালয় সংলগ্ন বেশকিছু এলাকায় সভা - সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশের এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করেন।

ফলে এলাকাগুলোতে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সকল প্রকার অস্ত্র -- শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দোষনীয় দ্রব্য বহন এবং সকল প্রকার সমাবেশ, মিছিল, বিক্ষোভ প্রদর্শন, ঘেরাও ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে: বঙ্গবন্ধু অ্যাভিনিউর পীর ইয়ামেনী মার্কেট থেকে নূর হোসেন চত্বর, বায়তুল মোকাররম দক্ষিণ গেইট পর্যন্ত জিপিও লিংক রোড, দক্ষিণ গেইট থেকে পল্টন হাউজ বিল্ডিং কর্পোরেশন ভবন, তোপখানা রোড, তোপখানা থেকে বিজয়নগর রোডের কস্তুরি হোটেল পর্যন্ত, জিপিও থেকে আব্দুল গণি রোডের পশ্চিম প্রান্ত ও ওসমানি উদ্যান, কর্মজীবি হাসপাতাল থেকে আব্দুল গনি রোডের পশ্চিম প্রান্ত, পুরাতন হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বর এবং সেগুনবাগিচা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের দক্ষিণ প্রান্ত থেকে কার্পেট গলি পর্যন্ত।

ওইসব এলাকার সকল রাস্তা, মাঠ ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়।