২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ৩ নেতাকর্মী টাকা ছিনতাইয়ের পর মুছলেকা দিয়ে ছাড়া পেয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাকর্মী এক ছাত্রের টাকা ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়ার পর মুছলেকা দিয়ে ছাড়া পেয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রতন মিয়া অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে বেলা ১২টার দিকে ২৫ হজার টাকা উঠয়। রিকসা দিয়ে যাওয়ার সময় ফাইনান্সের ছাত্র ও ছাত্রদল কর্মী মাহমুদুর রহমান রানার নেতৃত্বে ছাত্রদলের আরও দুই কর্মী জুয়েল ও শোভন ওই ছাত্রের পিছু নেয়। বঙ্গবন্ধু হলের সামনে এলে তাকে আটকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে ওই ছাত্র চিৎকার দেয়। এসময় আশপাশের অন্যান্য ছাত্ররা এসে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মিলে তিন ছাত্রের কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়।