২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বীরঙ্গণাকে কুষ্টিয়া মহিলা ক্লাবের ব্যতিক্রমী সম্মাননা

মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার কুষ্টিয়ার ৩ বীরঙ্গণাকে ব্যতিক্রমধর্মী সম্মাননা দিয়েছে কুষ্টিয়া মহিলা ক্লাব। অত্যন্ত দরিদ্র ও অবহেলিত এই তিনজনকে পূর্ণবাসনকল্পে  তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া মহিলা ক্লাবের সভানেত্রী নাজনীন নাসের চৌধুরীর সভাপতিত্বে সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ, সচিব আবদুল হালিম মোল্ল¬া, অতিরিক্ত জেলা প্রশাসক এম এ আহাদ, মহিলা ক্লাব সাধারন সম্পাদিকা সেলিমা খান চৌধুরী, ও কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম প্রমুখ।