২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি-জামায়াত সংঘর্ষকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা

সাতক্ষীরার পাচানী স্কুল মাঠে অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে জামায়াতের আমীর সম্পর্কে কটুক্তি করায় জামায়াত ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 12:19 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ জানায়, ওয়াজ মাহফিলে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সম্পর্কে কটুক্তি করার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় জামায়াত নেতা শহীদুল বাদী হয়ে বিএনপির নয়জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। পরে বিএনপির পক্ষ থেকে থানায় পাল্টা মামলা দায়ের করা হয়।

সরকারের শরীক জোটের দু’দলের মধ্যে পাল্টাপাল্টি মামলায় স্থানীয় পুলিশ প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়েছে।