২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরের পদ্মা--মেঘনা নদী থেকে কোস্টগার্ড ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে। সোমবার বিকেলে ডাকাতিয়া নদীর পাড়ে এগুলো প্রকাশ্যে পোড়ানো হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

কোস্ট গার্ডের সিজিএস তানভিরের লে. কমান্ডার এমআরকে জাকারিয়া এবং লে. কাওসার মাহমুদ শুক্র থেকে রোববার পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল আটক করেন। মতলব থেকে হাইমচরে নদীর বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। 

তারা জানান, এ অভিযান ৩১ মে পর্যন্ত চলবে। মার্চের শুরু থেকে এ পর্যন্ত তারা তিন লাখ মিটার কারেন্ট জাল আটক করে। এর মূল্য প্রায় দেড়কোটি টাকা। তবে তারা কাউকে আটক করতে পারেননি।

মার্চ, এপ্রিল দু’মাসের জন্যে সরকার জাতীয় মাছ ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের ৬০ কিলোমিটার নদী এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করে সেখানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে।