সাভারে ট্রাক চাপায় রিকশাচালক নিহত
সাভারের হেমায়েতপুর অবনি টেক্্রটাইল মিলের কাছে দ্রুতগামী ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম আমজাদ হোসেন (৫০)।
পুলিশ জানায়, সোমবার সকালে একটি দেড়টনি ট্রাক বৃদ্ধ রিকশাচালককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
