বাগমারায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা
রাজশাহীর বাগমারা উপজেলার বালানগর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা হয়েছে।
স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ‘বেহায়াপনা’ আখ্যায়িত দিয়ে স্থানীয় যাত্রাগাছী ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. আব্দুল ওয়াহেদের নেতৃত্বে এই হামলা করা হয় বলে বালানগর স্কুলের প্রধান শিক্ষক এমদাদ আলী জানান।
স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বালানগর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মাদ্রাসা শিক্ষক আব্দুল ওয়াহেদ ১০/১২জনের একটি সশস্ত্র দল নিয়ে হামলা চালায়। হামলাকারীরা স্কুলের চেয়ার--টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে স্কুলের ছাত্র--ছাত্রীরা এলাকায় বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের শাস্তির দাবি জানায়।
স্থানীয় বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্র“তি দেন। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে প্রধান শিক্ষক জানান।
বাগমারা থানার ওসির সাথে বিডিনিউজ প্রতিবেদক যোগাযোগ করলে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ ব্যাপারে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
