নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ১ কোটি টাকা
নীলফামারীর ডিমলা উপজেলার শঠিবাড়ি হাটে সোমবার ভোরে এক অগ্নিকান্ডে ৩০টি দোকান ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাট সংলগ্ন জনৈক আবদুল্লাহর বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নীলফামারী ও ডোমার থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানের আগেই দোকানগুলো পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
